
মোহাম্মদ রবিউল ইসলাম-ভোলাহাট,চাঁপাইনবাবগঞ্জ,প্রতিনিধিঃ
বাংলাদেশে আমের রাজধানী খ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাত করণের জন্য আমবাগান মালিক, আম চাষী ও আম ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন "আম ফাউন্ডেশন,ভোলাহাট"-এর উদ্যোগে আম বাজার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ মে ২০২৬ দুপুর ১২টায় এ বাজারের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, আম ফাউন্ডেশন, ভোলাহাটের সদস্য সচিব মোঃ মনসুর আলী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইয়াজদানি আলিম আল রাজি জর্জ, আম ফাউন্ডেশনের সদস্য মোঃ কামাল হোসেন, ভোলাহাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, মোঃ মিজানুর রহমান, মোঃ লাল দেওয়ানসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আম ব্যবসায়ীরা।
বক্তারা বলেন, ভোলাহাটের আম দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সুনাম অর্জন করেছে। সঠিকভাবে পরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাত করণের মাধ্যমে কৃষক ও ব্যবসায়ীরা ন্যায্যমূল্য পাবেন এবং ভোলাহাটের আমের সুনাম আরও বৃদ্ধি পাবে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা