নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৭ অক্টোবর ২০২৪ তারিখ সিরাজগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য,বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি'র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ প্রত্যাবর্তন উপলক্ষে সম্প্রীতি সমাবেশ সফল ও সার্থক করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সংগঠনের সহ সভাপতি মজিবুর রহমান লেবু'র সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এর সঞ্চালনায় আগামী ১৭ অক্টোবর ২০২৪ তারিখ সিরাজগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং বিএনপি'র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ প্রত্যাবর্তন উপলক্ষে সম্প্রীতি সমাবেশ সফল ও সার্থক করার লক্ষ্যে শহরের পৌর ভাসানী মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,সহ-সভাপতি নাজমুল তালুকদার রানা,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশীদ খান হাসান,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,সাংগঠনিক সম্পাদক মীর্জা মোস্তফা জামান সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন,আগামী ১৭ ই অক্টোবর ২০২৪ তারিখ সিরাজগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ আগমন উপলক্ষে উপলক্ষে শহরের বাজার স্টেশন এলাকায় অনুষ্ঠিতব্য সম্প্রীতি সমাবেশ সফল করার লক্ষ্যে বর্ণিত কর্মসূচি পালিত হবে।
উপস্থিত বক্তারা আরও বলেন যে,বিগত স্বৈরাচার সরকারের রোষানলে স্বীকার হয়ে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করেন। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার,গুম,খুন সহ নানাভাবে হয়রানি করেছেন। বিগত ০৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর আজ দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আগামী ১৭ অক্টোবর ২০২৪ তারিখ আমাদের সিরাজগঞ্জের নেতা আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা তাকে সংবর্ধনা দিয়ে বরণ করে নিব। পাশাপাশি আমাদের সম্প্রীতি সমাবেশ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এজন্য সকল নেতাকর্মীকে মাঠে সজাগ থাকতে হবে। কোন কুচক্রী মহল যেন কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য খেয়াল রাখতে হবে। বিভিন্ন উপজেলা থেকে আসার সময় সুশৃঙ্খলভাবে আসার জন্য অনুরোধ করছি।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা