
২০২৬-২৭ অর্থবছরের জন্য বিএনপি নেতৃত্বাধীন সরকার কর্তৃক প্রস্তাবিত বাজেটটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১১ জুন) এনসিপির ছায়া বাজেট কমিটি প্রধান ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে এনসিপি নেতা ড. আতিক মুজাহিদ বলেন, এই বাজেটকে একটি উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত বাজেট। সরকার প্রায় ২ দশমিক ৫ লাখ কোটি টাকার ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতির পরিমাণ সাড়ে ৪ দশমিক ৫ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। কারণ প্রস্তাবিত ৬ দশমিক ৯৫ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা অসম্ভব।
তিনি বলেন, আমার ধারণা, রাজস্ব আদায়ে ২ লাখ কোটিরও বেশি ঘাটতি থেকে যেতে পারে। প্রকৃত হিসাব বিবেচনায় এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা