মোঃ সাইফুল ইসলাম,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিনের ছবি ব্যবহার করে ‘Rony Chowdhury’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব কেএম বশির উদ্দিন (তুহিন)।
রোববার (১৬ আগস্ট) নাসিরনগর থানায় করা সাধারণ ডায়েরির আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ছবি ব্যবহার করে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেখানে তার ছবি ব্যবহার করা হয়েছ বলে তিনি জানতে পারেন।
আবেদনে তিনি আরও উল্লেখ করেন, গত ১৫ আগস্ট তার ফেসবুক প্রোফাইল থেকে ছবি সংগ্রহ করে ‘Rony Chowdhury’ নামের একটি ফেসবুক আইডির প্রোফাইলে ব্যবহার করা হয়েছে। তবে ওই আইডি তার নয় এবং তিনি ওই আইডি থেকে কোনো ধরনের লেখা বা পোস্ট করেননি বলে আবেদনে উল্লেখ করেছেন।
এ ঘটনায় ভবিষ্যতে ওই ফেসবুক আইডি ব্যবহার করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা বিভ্রান্তিকর কর্মকাণ্ড হলে তার দায় যেন তার ওপর না পড়ে, সে বিষয়ে সতর্কতা হিসেবে থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে আবেদনে উল্লেখ করেন তিনি।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম আবেদনটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেন।
তবে ‘Rony Chowdhury’ নামে ফেসবুক আইডিটি কে পরিচালনা করছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা