কাজিপুর(সিরাজগঞ্জ) সিরাজগঞ্জের কাজিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর গাঁয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেবার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে।
অভিযুক্ত স্বামী চালিতাডাঙা ইউনিয়নের হাজরাহাটি গ্রামের আব্দুল মালেকের ছেলে। দগ্ধ ববিতা একই ইউনিয়নের মাথাইল চাপড় গ্রামের বকুল মিয়ার মেয়ে।
১০মার্চ (রবিবার) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চালিতাডাঙা ইউনিয়নের হাজরাহাটি গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনার পর পরই প্রতিবেশীর সহযোগিতায় ববিতার শরীরে আগুন নিভিয়ে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেবার পরামর্শ দেন দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান।
দগ্ধ সাদিয়ার সাথে কথা বলে জানা যায়, স্বামীর বাড়ি হতে বাবার বাড়ি যাবার উদ্দেশ্যে শাড়ি পড়ছিলেন, বাবার বাড়িতে যাওয়া নিয়ে স্বামীর সাথে কথা-কাটাকাটি হয় স্বামী বকুলের সাথে,এক পর্যায়ে দোকান থেকে আনা কেরাসিন তেল গাঁয়ে ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়।
দগ্ধ ববিতার মা এবং স্বজনদের সাথে কথা বলে জানা যায়, ববিতা খাতুন ৭ মাসের অন্তঃসত্ত্বা থাকায় বাবার বাড়িতে যাবার করে বলে,ববিতার বাবা-মা তাঁর স্বামী হযরত আলীর সাথে এ বিষয়ে কথা বললে,বাড়িতে নিয়ে যাবার অনুমতি দেয়। পূর্ব কথা অনুযায়ী ১০মার্চ রবিবার ববিতাকে নিতে তাঁর শ্বশুর বাড়িতে আসেন ববিতার বাবা মা,এমন সময় স্বামী তাঁকে যেতে দিবে না বললে,কথা কাটাকাটি হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে দোকান থেকে এনে রাখা কেরোসিন তেল দিয়ে ববিতার জামা কাপড়ে আগুন লাগিয়ে দেয় তাঁর স্বামী।
ভুক্তভোগী ববিতার পরিবারের সাথে কথা বলে আরও জানা যায়,এ বিষয়ে এখনও কোন মামলা হয়নি।
অভিযোগ বিষয়ে জানতে অভিযুক্ত ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা