(কাজিপুর,সিরাজগঞ্জ) প্রতিনিধিঃসিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের নাটুয়ারপাড়া টু রুপসা সড়ক বন্যার পানিতে প্লাবিত হয়েছে, এতে করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দূর্ভোগে পড়েছে কয়েক এলাকার হাজার হাজার মানুষ।
২রা সেপ্টেম্বর (শনিবার) সরেজমিনে ঘুরে দেখা যায়,উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনার পানি বেড়েই চলেছে এতে করে উপজেলার তেকানি ইউনিয়নের কিনারবেড় মোড় থেকে প্রায় অর্ধকিলোমিটার রাস্তা বন্যার পানিতে প্লাবিত হয়েছে।এতে করে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে তেকানি ও মেছড়া ইউনিয়নের কয়েকটি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ।
চলমান বন্যায় নাটুয়ারপাড়া টু রুপসাগামী পাকা সড়কে তেকানি ইউনিয়নের কিনারবেড় গ্রামের অংশটুকুতে দুটি জায়গায় বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তা।সিএনজি,অটো,মাহিন্দ্র সহ এরকম মাঝারি আকারের যানবাহন গুলো চলাচল বন্ধ হওয়ায় পানিতে হেটে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। কোমলমতি শিক্ষার্থীদেরও স্কুলে যেতে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্হানীয় গ্রাম বাসীদের সাথে কথা বলে জানা যায়,বিগত কয়েক বছর ধরে এই রাস্তাটিতে বন্যার পানি উঠে,বেশী বৃষ্টি পাত হলেও জলাবদ্ধতা সৃষ্টি হয়। কিনারবেড় গ্রামের মৃত ইয়ারবক্স শেখের ছেলে আবুল হোসেন জানান," এই রাস্তা মেলা মানুষের চলাচলের একমাত্র রাস্তা,বানের পানিত ডুইব্যা যাওয়ায় আমগোরে ম্যালা সমস্যা হইছে"।
একই গ্রামের মৃত আব্দুল সালাম ভূইয়ার ছেলে জহুরুল ইসলাম জানান," সরকারের চেয়ারম্যান, মেম্বাররাও তো এই সড়ক দিয়া যায়,রাস্তাডো এ্যাল্লা ঠিক কইরা দিলি আমরা ম্যালা সুবিধা পাই। বানের পানিত ছলপলের চলাফেরা অসুবিধা হইয়্যা পড়"।
জনদূর্ভোগের কথা বিবেচনায় রেখে স্হানীয় তেকানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদের কাছে রাস্তার সংস্কার ও চলমান সমস্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন," সমস্যাটি এলাকায় বহুদিনের, আমি এমপি সাহেবের সাথে কথা বলে যতদ্রুত সম্ভব জনদূর্ভোগ লাঘবে রাস্তা উচু করনের ব্যবস্থা করবো''
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা