নিজস্ব সংবাদদাতাঃ বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন," আওয়ামীলীগ শুধু ফ্যাসিবাদি সরকারই ছিলনা এরা ইতিহাসকে মুছে দিতে ছিল পারদর্শী, গত ১৭ বছর দেশে কোন নির্বাচন হয়নি। ওরা মানুষকে হত্যা করে ক্ষমতার টিকে ছিল।সারা দেশের ন্যায় কাজিপুরেও সুষ্ঠু নির্বাচন হয়নি।
সিরাজগঞ্জ ও কাজিপুরকে গড়তে যারা অবদান রেখেছিল সেই প্রয়াত আসাদুল্লাহ সিরাজী,আব্দুল্লাহ আল-মামুন,কাজিপুরের ইউনুস তালুকদার, আব্দুল খালেক কে তারা হত্যা করেছিল। আওয়ামী লীগের হাত পূর্ব থেকেই রক্তে রঞ্জিত। তারা ৭১এর আগে ও পরের ইতিহাস মানুষকে জানতে দেয়নি।
২৫ এপ্রিল (শুক্রবার) কাজিপুরের এক বিশাল জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন।
কাজিপুর উপজেলা বিএনপির উদ্যােগে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।তিনি বলেন," এরা গণতন্ত্রকে ধ্বংস করেছিল।তাই আজ সময় হয়েছে সকলকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল খান আলীম,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলার বিএনপির সম্মেলন প্রস্তত কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রবিউল হাসানসহ প্রমূখ ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা