নিজস্ব সংবাদদাতা: ঘনিয়ে আসছে উপজেলা পরিষদ নির্বাচন, সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে হাট-বাজার থেকে শুরু করে চায়ের দোকান গুলো।
সারাদেশের মতো সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায়ও শুরু হয়েছে ভোটের হাওয়া।
নতুন পুরাতনসহ প্রায় এক ডজন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইতোমধ্যে তাদের নির্বাচনে অংশগ্রহণ জানান দিচ্ছে।
তেমনি একজন হেভিওয়েট, স্বচ্ছ,আদর্শবান প্রার্থী শাহিনুল ইসলাম শাহিন। শাহিন উপজেলার চরাঞ্চলের বাণিজ্যিক এলাকা খ্যাত নাটুয়ারপাড়া ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামের কৃতি সন্তান ও নাটুয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক।
গত ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
তরুণ ও সৎ নেতৃত্ব হিসেবে এলাকার সর্বস্তরের সাধারণ মানুষের কাছে শাহিনুল ইসলাম শাহিনের ব্যাপক গ্রহণযোগ্যতা দেখা যাচ্ছে।
চর এলাকার উন্নয়নের স্বার্থে, কৃষক পরিবার থেকে বেড়ে ওঠা শাহীনকে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায় উপজেলা বাসী।
বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ সহ নানা শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, নির্বাচনকে সামনে রেখে শাহিনের নাম ব্যাপক আলোচনায় রয়েছে।
নির্বাচন বিষয়ে জানতে চাইলে শাহিনুল ইসলাম শাহিন বলেন," আমি কৃষক পরিবারের সন্তান,গ্রামের কাঁদা মাটিতে আমার বেড়ে ওঠা। সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে আমি কাজ করতে চাই। এলাকা থেকে মাদক, সন্ত্রাস বন্ধ করে সমৃদ্ধ উপজেলা গড়াই আমার লক্ষ্য। আমার উপরে মানুষের আস্থা,ভরসা আছে এটাই আমার সবচেয়ে বড় শক্তি,নির্বাচনে জয়ী হলে তাদের জীবনমান উন্নয়নে কাজ করাই আমার প্রথম লক্ষ্য "।
গত নির্বাচনে মাইক প্রতীক নিয়ে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করেছিল তরুণ এই প্রার্থী।
এবারও তাঁর পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে গণজোয়ার সৃষ্টি হয়েছে। শাহিনের অনুপস্থিতিতেই তাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছে শত শত মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা