ডেস্ক রিপোর্টঃ কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের আন্দোলনে সফলতার পুর দেশজুড়ে নানা অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
নানা সমস্যা গুলোকে চিহ্নিত করে সেগুলো সমাধানের লক্ষে কাজ করে যাচ্ছে তারা।
তাঁরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের কাজিপুরে মেঘাই - নাটুয়ারপাড়া নৌ বন্দরে চলমান অনিয়ম, ভোগান্তি, অতিরিক্ত খাজনা সহ নানা অনিয়ম বন্ধ ও সংস্কারের আওয়াজ তুলেছে উপজেলার চরাঞ্চলের সাধারণ শিক্ষার্থীরা।
ইতোমধ্যেই শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবীদাওয়া সম্মিলিত একটি লিফলেট প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে সাধারণ মানুষের জন্য কল্যাণকর এমন ৯টি দাবীদাওয়া উল্লেখ করেছে তাঁরা।
দাবীদাওয়া বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।
তবে শিক্ষার্থীদের যৌক্তিক দাবীদাওয়া মেনে না হলে পরিস্থিতি কঠোর হবে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা