নিজস্ব সংবাদদাতা: উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন রানা আহম্মেদ। তিনি কাজিপুরের সর্বসাধারণের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশাও করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে ঘোষণাকারী রানা আহম্মেদ কাজিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমানে উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য। রাজনীতির পাশাপাশি তিনি সোনামুখি বাজারে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন দীর্ঘদিন যাবত। দেশের ভিতরে ব্যবসা পরিচালনার পাশাপাশি তিনি চায়না থেকে তাঁর প্রতিষ্ঠান মেসার্স মেহেনেত ট্রেডিংয়ের মাধ্যমে ইলেকট্রনিকস সামগ্রীর ব্যবসা পরিচালনা করে আসছেন।
সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে গুঞ্জন শুরু হলে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা করার ঘোষনা দেন।
তিনি বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতই নেত্রী যেনো দলীয় মনোনয়নের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ রাখে।
আমি রাজনীতি এবং ব্যবসার পাশাপাশি সাধ্যমত জনগণের সেবা করার চেষ্টা করি,বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করি।আমি আশাবাদী, নির্বাচনে প্রার্থীতা করলে জনগণ আমাকে ভোট দিবে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা