মোঃ আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা) কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামে নিজ বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—জারিফ (২), আব্দুল জলিলের ছেলে এবং নাবিলা (২), তার ভাই সোহাগ হোসেনের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে খেলতে গিয়ে জারিফ ও নাবিলা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভেসে ওঠা তাদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
শিশু দুটির মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভেঙে পড়ে গ্রামজুড়ে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা