শাহারুল হক মুন্সি,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৮ জুলাই সোমবার বিকেলে দুইশত সুপারির গাছ রোপন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত বৃক্ষরোপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে এই কর্মসূচীর উদ্বোধন করেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সম্পাদক এস এম রাশেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, উপজেলার কৃষি অফিসার শাহাদৎ হোসেন, উপজেলার এলজিইডির প্রকৌশলী বাবলু মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী ইঞ্জিনিয়ার জুবায়ের হোসেন, ঈদগাহ মাঠের মুখপাত্র অ্যাডভোকেট এ এস এম হুমায়ুন ইকবাল ।
উক্ত ঈদগাহ মাঠে দুইশত সুপারি গাছ রোপনের পর ঈদগাহ মাঠে উপস্থিতি সবাইকে নিয়ে দোয়া করেন গাইবান্ধা বড় মসজিদের পেশ ইমাম ও গাইবান্ধা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের খতিব মুফতি মাহমুদুল হাসান।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা