
শাহারুল হক মুন্সি,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাঁদা দাবি, হামলা ও বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগে থানায় দায়ের হওয়া মামলায় এক বছর পর এজাহারভূক্ত ৮আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের পাটোয়া (মালেনিপাড়া) গ্রামের মৃত নয়া মিয়া সেখের ছেলে আব্দুর রহিম সেখ (৫৬), সাজু মিয়া সেখ(৫৩) ও শাহজালাল সেখ (৪৬), শাহজালাল সেখের ছেলে নিজাম সেখ (২২), মৃত রমজান আলী প্রধানের ছেলে জিন্নুন প্রধান (৬০), মজিবর রহমানের ছেলে লাভলু রহমান (৫৩), আব্দুল লতিফের ছেলে আরিফ হোসেন (২৩) এবং মৃত হাফিজার রহমানের ছেলে নজরুল ইসলাম (৫৫)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মামলার এজাহারভূক্ত পলাতক ৮ আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদেরকে আজ বুধবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার এজাহার নামীয় অন্যান্য আসামীদেরকে গ্রেফতারে জোর পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের পাটোয়া (মালেনিপাড়া) গ্রামের আইয়ুব আলী সরকারের ছেলে আতিকুর রহমান সরকার বাদী হয়ে চাঁদা দাবি, হামলা ও বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগে একই গ্রামের ১২ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরও ৫/৭ জনের নামে গত বছর গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৪
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা