
মোহাম্মদ রবিউল ইসলাম,ভোলাহাট,চাঁপাইনবাবগঞ্জ,প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলাহাটের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় "পার্টনার কংগ্রেস " অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ সকাল ১০ টায় (দিনব্যাপী) উপজেলা কৃষি অফিসের সম্মুখে অনুষ্ঠিত এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠান উপজেলা কৃষি অফিসার মোঃ সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ সানাউল মোর্শেদ; আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সবুজ আলী, প্রাণিসম্পদ অফিসার শাহজালাল শেখ, সমাজ সেবা অফিসার নাসিমউদ্দিন, এনজিও ভার্কের উপজেলা সমন্বকারী মোসাঃ হাজেরা খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রবিউল ইসলাম,ভারপ্রাপ্ত সমবায় অফিসার আঃ জলিল, সোনালী ব্যাংকের ম্যানেজার খন্দকার হাবীব আহমেদ এবং বিশেষ অতিথি বৃন্দসহ কৃষক আঃ সামাদ, কসিমুদ্দিন, আঃ আজিজ, আমিরুল ইসলাম সহ অন্যরা। অনুষ্ঠানে বক্তারা কৃষির সমস্যা, উত্তরণের উপায় ও উন্নয়নের সম্ভাবনা বিষয়ে মতামত ও সুপারিশমালা তুলে ধরেন। এতে বিভিন্ন ফলের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আখতারুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা