মোহাম্মদ রবিউল ইসলাম,ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা রেলব্রিজের ২ শ' ফিট পশ্চিমে রেললাইনের পাশে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১ আগস্ট ২০২৬ দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশের একটি পুকুরের ধার থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, মরদেহটি দীর্ঘদিন ধরে সেখানে পড়ে থাকায় পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। মরদেহের পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ওই ব্যাগে বেশ কিছু পোশাক ও ব্যক্তিগত ব্যবহারের প্রয়োজনীয় সামগ্রী পাওয়া গেছে। ঘটনার পর সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন জানান, মরদেহটি আনুমানিক ৭/৮ দিন আগের। এখনও মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে রাজশাহী সিআইডি জনের প্রতিনিধি পর্যবেক্ষণ করে আলামত সংগ্রহ করেন। আলামতের সকল বিষয়ে তথ্যপ্রাপ্ত বিশ্লেষণ করে পরে রিপোর্ট জানানো হবে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর কেউ মরদেহটি ওই স্থানে ফেলে রেখে গেছে অথবা রেলে ধাক্কা খেয়ে পড়ে মারা যেতে পারে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ছিল।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা