
মো:আজাদ খান,চিতলমারীঃ বাগেরহাটের চিতলমারীতে উৎসবমুখর পরিবেশে ‘চিত্রা সাহিত্য সাময়িকী’-র মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৮ আগষ্ট), শহীদ মিনার রোডস্থ চিতলমারী মেট্রো ফার্নিচারে সাহিত্য পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে এই সাময়িকীর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
উক্ত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শেরে বাংলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক সুরঞ্জন দেবনাথ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব আসাদুজ্জামান শেখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন 'চিত্রা সাহিত্য সাময়িকীর' প্রকাশক ও সম্পাদক পঙ্কজ মন্ডল।
বক্তারা বলেন' চিত্রা সাহিত্য সাময়িকী'টি চিতলমারীর স্থানীয় সাহিত্য ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন লেখকদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে এলাকার স্থানীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা