ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদরকে যশোরের চৌগাছায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) উপজেলার হাকিমপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোড়ে মোড়ে শতশত মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
দিনব্যাপী হাকিমপুর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড কোমরপুর, ২ নাম্বার ওয়ার্ড স্বরুপপুর, ৩ নাম্বার ওয়ার্ড চন্দ্রপাড়া, ৪ নাম্বার ওয়ার্ড হাকিমপুর, ৫ নাম্বার ওয়ার্ড তাহেরপুর, ৭নাম্বার ওয়ার্ড যাত্রাপুর ও ৮ নাম্বার ওয়ার্ড হাজিপুরে সংবর্ধনা শেষে ৬ নাম্বার আরাজী সুলতানপুর ও ৯ নাম্বারচাকলা বকশিপুরে এক ইফতার মাহফিলে যোগদেন।
সংবর্ধনা সভাপতিত্ব করেন হাকিমপরি ইউনিয়ন জামায়াতের আমির আশরাফুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতা করেন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
অধ্যপক ড. আব্দুস শুকুর মিলনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, উপজেলা জামায়াতের সাবেক আমির হাকিমপুর ইউপি সাবেক চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দীন খান, উপজেলা জামায়াতের সহকারী-সেক্রেটারী সাবেক পৌর প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাস্টার ইমদাদুল হক, উপজেলা শিবিরের সাবেক সভাপতি মাওলানা আব্দুর রহিম প্রমুখ।
ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডের পক্ষ থেকে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদরকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা