
ইব্রাহিম আল সোহাগঃচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গলসলিমপুর এলাকায় যৌথবাহিনীর একটি ক্যাম্পকে লক্ষ্য করে সন্ত্রাসী গোষ্ঠী ‘ইয়াসিন বাহিনী’র সদস্যরা গুলিবর্ষণ করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব সদস্যরা অ-প্রাণঘাতী অস্ত্র (নন-লেথাল উইপন) ব্যবহার করলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ৩টা পর্যন্ত আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে থেমে থেমে গোলাগুলির ঘটনা চলতে থাকে।
এদিকে পুরো জঙ্গলসলিমপুর এলাকাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে যৌথ বাহিনী। অভিযানে অংশ নেওয়া সদস্যরা ধীরে ধীরে ভেতরের দিকে অগ্রসর হচ্ছেন বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন,
“পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।”
তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত কিংবা আটক সংক্রান্ত কোনো তথ্য জানানো হয়নি। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা