স্টাফ রিপোর্টার: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী
ও জাতীয় শিশু দিবস ২০২৪
উপলক্ষে বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ ) সকালে বেলকুচি উপজেলা বহুমুখী মহিলা ডিগ্রী কলেজ আয়োজনে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস পালন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের (সাবেক মন্ত্রী) সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আব্দুল লতিফ বিশ্বাস।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা আমাদেরকে লাল সবুজের পতাকা ও স্বাধীন বাংলাদেশ এবং একটি মানচিত্র দিয়েছেন। আজ ১৭ই মার্চ আমাদের বাঙালী জাতির প্রিয় নেতা ইতিহাসের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। তিনি আমাদের কে সোনার বাংলাদেশ
দিয়ে গেছেন। তার রেখে যাওয়ার স্বপ্নকে বুকে লালন করে আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মান করে যাচ্ছেন বাংলা মানুষের আস্থার শেষ ঠিকানা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আওয়ামীলীগ সরকার থাকলে দেশ উন্নয়ন হয়। সরকার প্রধান হিসেবে জননেত্রী শেখ হাসিনার ডায়নামিক প্রচেষ্টায় বাংলাদেশ দুর্বার গতিতে উন্নয়ন এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একান্তিক প্রচেষ্টায় দেশ ও বিদেশে সুনাম বইয়ের আনছে আওয়ামীলীগ সরকার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক মন্ডলী ও অত্র কলেজের ছাত্রী বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা