
উপজেলা প্রতিনিধি,মুশতাক আহমদ শাফিয়ানঃমৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন সুরমানের নিজস্ব অর্থায়নে একটি ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
১আগস্ট শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ শিবিরে প্রায় ৯ শতাধিক মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ দেওয়া হয়।
শিবিরে চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে প্রায় ২৫০ জনকে বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়া জটিল চক্ষু সমস্যায় আক্রান্ত ৫৭ জন রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজারে পাঠানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জননেতা মোঃ আজিম উদ্দিন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা লোকমান হোসাইন প্রমুখ।
চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব এ উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য এমন বিনামূল্যের চিকিৎসা শিবির অত্যন্ত উপকারী। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
আয়োজক ও সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন সুরমান বলেন, “প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে সহজেই চিকিৎসাসেবা পেতে পারেন, সেটিই ছিল আমার মূল লক্ষ্য। আমি চাই আমার ইউনিয়নের প্রতিটি মানুষ সুস্থ থাকুক। মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করব,ইনশাআল্লাহ।”
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা