মো: আল হাসান,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের ছোট যমুনা নদীর বারো শিবালয় মন্দির ঘাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছোট যমুনা নদীতে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা কৃষক দলের সদস্যসচিব মনজুরে মওলা পলাশ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ ও জলজ প্রাণবৈচিত্র্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। নদী-নালার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং দেশীয় মাছের বংশবিস্তারে পোনামাছ অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা