মো: আল হাসান,জয়পুরহাট প্রতিনিধিঃ 'ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট সরকারি কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জুলাই-আগস্ট শহীদস্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট।
বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে বেলুন ও ব্যানার উড়িয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জয়পুরহাট রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান সুইট।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে এবং যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। টুর্নামেন্টের প্রথম দিনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কলেজের ডিগ্রি পাস কোর্স ও ইংরেজি বিভাগ। মাঠে দর্শক ও শিক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতি লক্ষ্য করা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা