
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও অ্যাডভোকেট ইমদাদুল হক দুলু(৫৯) মৃত্যু বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনিঝিকরগাছা পৌরসভার কীর্তিপুর গ্রামের কৃতী সন্তান । দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । মরহুমের ছোট ভাই একরামুল হক খোকন জানান মঙ্গলবার দুপুরে স্কয়ার হাসপাতালে তাঁর ভাইয়ের মৃত্যু হয়।
মৃত্যুকালে স্ত্রী দুই কন্যা আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব রেখে গেছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) জোহরবাদ কীর্তিপুর জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মরহুমের লাশপারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজা নামাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ বিভিন্ন মসজিদের মুসল্লীরা অংশগ্রহণ করেন
এদিকে বিভিন্ন মহল তারমৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা