
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ১১ মে (সোমবার) সকাল সাড়ে ৯টায় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার, সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি সাফফাত আরা সাঈদ।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সয়ফুল ইসলাম মোল্লা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমীন কবির বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, মিলার তৌহিদুল ইসলাম রাজু সহ মিলমালিক গণ, ধানচাষি কৃষকবৃন্দ,।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা