প্রতিবেদন : ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :ঝিকরগাছায় জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা : মোসলেহ উদ্দীন ফরিদ এর স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট (বুধবার) বিকাল ৫ টায় প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তার বক্তব্যে বলেন,সাংবাদিকতা একটি মহান পেশা । এ মহান পেশাকে ইনসাফের সাথে উপস্থাপন করতে হবে৷ যেকোনো জনকল্যাণ মূলক কাজে সাংবাদিকরা পাশে না থাকলে তা বাস্তবায়ন করা সম্ভব নয়। তিনি সকল সাংবাদিকদের পাশে থেকে যেকোনো কাজে সহযোগিতা করার আহবান জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রাম পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি মো : আবিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান। ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো : রফিকুল ইসলাম, সেক্রেটারি তরিকুল ইসলাম, সহ - সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক ইদ্রিস আলী। এ ছাড়া মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা