
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরীব অসহায় ও দু: স্থ মানুষের মাঝে নগদ অর্থ ( মানবিক সহায়তা) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে (সোমবার) সকাল ১১ টায় উপজেলায় পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর - ২ ( চৌগাছা - ঝিকরগাছা)আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এ কুরবানী আমাদের জন্য ত্যাগের শিক্ষা। এই ত্যাগ শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নয় বরং সকল মানুষের জন্য ত্যাগ স্বাকীর করতে হবে। কুরবানি করার মাধ্যমে তিন পর্যায়ে আমাদের ত্যাগ স্বীকার করতে হবে প্রতিবেশী, আত্নীয় স্বজন ও দু: স্থ মানুষের জন্য। তবেই কুরবানি ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সম্পূর্ণ হবে এবং আমরা পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েব আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান,কর্মপরিষদ সদস্য মাওলানা ফখরুল ইসলাম, অধ্যাপক আলমগীর কবির, পৌর আমীর আব্দুল হামিদ, শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নিছার উদ্দিন, বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হাবিব কায়সার সহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারিদ্বয় এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ জানান, এই মানবিক সহায়তা ( নগদ অর্থ বিতরণ) অনুষ্ঠানে পুরো উপজেলায় ৫০০ জন দু: স্থ ও অসহায় মানুষের ঈদকে সাচ্ছন্দ্যময় ও ত্যাগের মহিমায় উজ্জীবিত করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিজনকে ১,০০০ টাকা করে প্রদান করা হয় হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা