
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি: দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
০১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা মোড় ঘুরে ঝিকরগাছা বাজারের প্রধান সড়ক ও থানা মোড় প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী।
এছাড়া বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহি টিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন এবং পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন। প্রধান অতিথি সাবিরা সুলতানা মুন্নী বলেন, বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দলকে আরও সুসংগঠিত করে দেশের মানুষের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ঝিকরগাছা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ ও কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মুমিন সুজন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা ও আলী হোসেন লালটু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম কাদের বাবলু, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, পৌর যুবদলের সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব হাসানুর রহমান রুবেল, আব্দুস সালাম পলাশসহ উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপি'র সভাপতি/সম্পাদক পৌর ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা