ইনকিয়াদ আহম্মেদ রাফিন (ঝিকরগাছা) উপজেলা প্রতিনিধিঃ ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে মে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রবিবার (১৮ মে) বিকাল ৪ টায় উলাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ঝিকরগাছা উপজেলা ব্যাপী পালন করা হবে এবং সেই সাথে দোয়া মাহফিলের ও আয়োজন করা হবে।
এ ছাড়া ও উক্ত বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ - সভাপতি মশিউর রহমান, আব্দুল গনি মিলন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ঝিকরগাছা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরাফাত কল্লোল সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্টি কমিটির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা