
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় যশোরের ঝিকরগাছায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।
উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আধুনিক ও ডিজিটালাইজড ভূমি সেবার বিভিন্ন দিক তুলে ধরেন এবং জনগণকে হয়রানি মুক্ত সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: অলিয়ার রহমান, পৌর ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: সবুজ হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলার সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আঁখি খাতুন এবং সেবা নিতে আসা সাধারণ ভূমিসেবা প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, মেলায় আগত সেবাগ্রহীতারা ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা ও পরামর্শ সরাসরি একই ছাদের নিচে গ্রহণ করতে পারবেন। ৩ দিনব্যাপী এই মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা