ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলার নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন সাফফাত আরা সাঈদ। তিনি গত ৮ এপ্রিল ( বুধবার ) সকালে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আনুষ্ঠানিক ভাবে তার দ্বায়িত্বভার গ্রহণ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে ,ইউএনও সাফফাত আরা সাঈদ যোগদান এর সাথেই বিভিন্ন সরকারি অনুষ্ঠান গুলো উপস্থিত থেকে সম্পন্ন করছেন যা জনসাধারণের মন যেন ছুঁয়ে গেছে। নবাগত ইউএনও ঝিকরগাছায় যোগদান করার আগে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ফোকাল পয়েন্ট) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করে এসেছেন।
জানা গেছে, নবাগত ইউএনওর যোগদানে ঝিকরগাছাবাসীর ভিতরে স্বস্তি ফিরে এসেছে এবং অসমাপ্ত উন্নয়ন কাজগুলো শেষ করার স্বপ্ন দেখছেন। এ ছাড়া উপজেলাবাসী আশাবাদ ব্যক্ত করছেন তার মাধ্যমে উন্নয়ন -আধুনিক সৃমদ্ধ এবং কল্যাণমুখী মডেল উপজেলা হিসেবে রুপান্তরিত করা সম্ভব হবে।
এসবের মধ্য দিয়ে নবাগত ইউএনও যোগদানের পরপরই সকল সেবা মূলক ও প্রশাসনিক কাজে অগ্রগতি ফিরতে শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা