
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফোরাম যশোরের সেক্রেটারী আলহাজ্ব আশফাকুজ্জামান খান রনি ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন|
গত ১৬ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড.মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, অদ্য হতে ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম বিএম হাইস্কুলের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি হিসেবে আলহাজ্ব আশফাকুজ্জামান খান রনি বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন | এ ছাড়া যশোর জেলা শিক্ষা অফিস কর্তৃক মনোনীত সাধারণ শিক্ষক সদস্য মোঃ আব্দুস সামাদ, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ ও পদাধিকার বলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম সদস্য সচিব মনোনীত হয়েছে|
১৭ জুন (বুধবার) দুপুরে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় কমিটির সকল সদস্যসহ বিদ্যালয়ের সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন| বিদ্যালয়ের লেখাপড়া, খেলাধুলাসহ সার্বিক উন্নয়নে শিক্ষক-কর্মচারী, অভিভাবক সহ সকলের সহযোগিতা কামনা করেছেন বি.এম হাইস্কুলের সভাপতি আলহাজ্ব আশফাকুজ্জামান খান রনি।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা