মুমিন আহমদ মারুফ, সিলেট জেলা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী লাভনী আক্তার (১৪) নিখোঁজ হয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, রবিবার (১৭ আগস্ট) সকালে প্রতিদিনের মতোই গোপশহরস্থ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয় লাভনী। কিন্তু স্কুল শেষে সে আর বাসায় ফেরেনি। অভিভাবকরা বিদ্যালয়ে গিয়ে খোঁজখবর নিলে জানতে পারেন, ওইদিন সে স্কুলে যায়ইনি।
পরে অনেক খোঁজাখুঁজির পরও লাভনীর কোনো সন্ধান না পেয়ে তার পরিবার দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৮৬৩, তাং-১৭/০৮/২০২৫ইং) দায়ের করে।
নিখোঁজের সময় লাভনীর পরনে ছিল সবুজ রঙের স্কুল ড্রেস, স্কার্ফ ও সাদা পায়জামা। তার গায়ের রং ফর্সা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি।
কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার খোঁজ পান তবে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৭১২-৯০৯০৬৩, ০১৩০২-৯৬০০৯১
—বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা