
চিতলমারী, (বাগেরহাট) প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মিঠুন মুন্সি ও তাঁর স্ত্রী আসমা খানম এক গৃহবধূকে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তরা জামিনে বেরিয়ে এসে বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চিতলমারী উপজেলার বড়গুনি উত্তরপাড়া গ্রামের মিঠুন মুন্সি ও স্ত্রী আসমা খানম গত ৭ জুলাই ২০২৬ সন্ধ্যায় নিজ বাড়িতে হামলার শিকার হন। পূর্ব শত্রুতার জেরে একই এলাকার লুৎফর রহমান লুতুর ছেলে মো. আলামিন শেখ (৫০), ইসরাফিল শেখ (৪০) এবং ইসরাফিল শেখের ছেলে মিকাইল শেখ (২৪) ও মৃত্তাকিন শেখ (২২) তাকে মারধর করে রক্তাক্ত জখম করেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় আছমা খানম বাদী হয়ে গত ১০ জুলাই ২০২৬ চিতলমারী থানায় একটি পেনাল কোডে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১০।
পরবর্তীতে অভিযুক্তরা জামিনে মুক্তি পাওয়ার পর গত ২৪ জুলাই ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে চিতলমারী উপজেলার নালুয়া বাজার ব্রিজের নিকট আছমা খানমের পথরোধ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় তারা মামলা তুলে নেওয়ার জন্য তাকে হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে তিনি দাবি করেন।
ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে আছমা খানম চিতলমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ১৪০৫, তারিখ ২৫ জুলাই ২০২৬।
এ বিষয়ে ভুক্তভোগী মিঠুন ও আসমা খানম বলেন, হামলার ঘটনায় মামলা করার পর থেকেই তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। মামলা তুলে নিতে তাকে বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী ও তার পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয় অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা