
মোঃ আজাদ খান,চিতলমারীঃ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৬ নং চরবানিয়ারি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডাবলু বিশ্বাস কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ (সোমবার) ১লা সেপ্টেম্বর চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: আহসান হাবিব (ঠান্ডু) ও সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাবলু বিশ্বাস দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তাঁর বিরুদ্ধে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হলো। এ বিষয়ে দলের সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু জানান, "দলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা