নিজস্ব প্রতিবেদকঃ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র সরকার বিগত ১৪ বছরে দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। দরিদ্রতা দূর করতে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করছেন। দেশের সকল জেলার একাধিক দৃষ্টিনন্দন আধুনিক মডেল মসজিদ প্রধানমন্ত্রীর পক্ষেই করা সম্ভব হয়েছে।
শুক্রবার ( ৩রা নভেম্বর ) বিকেলে ব্রহ্মগাছা বাজারে এগ্রোবেইজড সোসিও ইকোনমিকাল ডেভেলপমেন্ট সার্ভিসেস ( এ্যাসেডস) এর আয়োজনে জেলা হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিবিদ সুইট এ সময় আরো বলেন, এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং আগামী সংসদ নির্বাচনে জয়লাভ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।তিনি আরও বলেন, বর্তমান সরকার সারাদেশে যে সব উন্নয়নমূলক কাজ করেছে বিগত কোনো সরকার এ ধরনের উন্নয়নমূলক কাজ করতে পারেনি। দেশের এমন কোনো সেক্টর নেই, যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশেষ করে, পদ্মা সেতু, মেট্রোরেল নির্মাণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট, মডেল মসজিদ নির্মাণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জেলে ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, উপবৃত্তি প্রদান, কমিউনিটি ক্লিনিকসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুজনের সঞ্চালনায় ও ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আলীর সভাপতিত্বে হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল হোসেন, তাড়াশ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনির, ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পরান খান, এ্যাসেডস এর সমন্বয়ক আশরাফুল ইসলাম সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ।
আলোচনা শেষে ৩রা নভেম্বরে নিহত জাতীয় চার নেতা সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা