
ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মঙ্গলবার (২৪জুন)বিকেলে বিশেষ ক্ষমতা আইনে দায়ের মামলার তদন্তে প্রাপ্ত আসামি রাহাত মিয়া (৩৫), শাহ আলম (২২) ও রূপন শাহ (৩০) নামের তিন ব্যত্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার এসআই আব্দুস ছাত্তার বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে ২০২৪ সালের ৭ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে পাশের মোহনগঞ্জ উপজেলার নওহাল গ্রামের রাহাত মিয়া (৩৫),একই উপজেলার পানুর গ্রামের শাহ আলম (২২) ও ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারের বাসিন্দা রূপন শাহ (৩০) কে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে এই তিনজন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা