
মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া)প্রতিনিধি:বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের দেউড়িয়া গ্ৰামে কামরুল ইসলামের ক্রয় সূত্রে প্রাপ্ত ১০ শতক জমি জোরপূর্বক ভাবে ভোগদখল করায় । থানায় অভিযোগ দায়ের হয়েছে, বিবাদী সোলায়মান আলীগণের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটে ( ০২ আগষ্ট) রবিবার বিকেল ৩ ঘটি কার সময়
দেউড়িয়া গ্ৰামে ।
অভিযোগ সুত্রে ও বাদীর নিকট থেকে জানা যায় যে উপজেলার গোপালনগর ইউনিয়নের দেউড়িয়া গ্ৰামের মৃত:এস এম শফিকুল ইসলামের ছেলে কামরুল ইসলামের সাথে একই গ্ৰামের মৃত: গাজী রহমান সরকারের ছেলে সোলায়মান আ'লীগের সাথে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বিরোধ চলে আসছে।
সেই বিরুদ্ধের জের ধরে কামরুল ইসলামের ক্রয় সূত্রে প্রাপ্ত ১০ শতক জমি জোরপূর্বক ভাবে দখল করে নিয়েছেন প্রতিপক্ষ। এই বিষয়ে বিবাদীগণদের নিয়ে গ্ৰামে অনেক বার শালিশ বৈঠক করেও কোন আপষ মিমাংসা করা সম্ভব হয়নি।
জমি জমা সংক্রান্ত বিষয নিয়ে উভয়ের মধ্যে সব সময় একটি টান টান উত্তেজনা ভাব বিরাজ করছে। যে কোন সময় একটি বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে বলে এলাকাবাসীর ধারণা।
তফসিল ভুক্ত জমিটি গোপালনগর মৌজায়, যাহার জেএল নং-৮১,খতিয়ান নং ৪৬৭, (এম আর আর) খারিজ খতিয়ান নং-২৫-৫৩৩৭, দাগ নং -১১৪০, জমির পরিমাণ ২৯.১৯ শতক।
ভুক্তভোগী কামরুল ইসলাম বলেন আমার তফসিল বর্ণিত ১০শতক জমি দখল করে নিয়েছে সোলায়মান আলীগণ । দখল কৃত জমি ফিরে দিতে বলিলে আমাকে বিবাদীগণ অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
গালিগালাজ করতে বাধা নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে আরোগালিগাজ করে এবং আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করেন।
এই ঘটনায় কামরুল ইসলাম বাদী হয়ে সোলায়মান আলী , আনাছ আলী ও গণি গণের বিরুদ্ধে ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা