মনিরুজ্জামান মনির ধুনট(বগুড়া) প্রতিনিধি:বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর গ্রামবাসীর উদ্যোগে চারদিন ব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ।(১৭ আগষ্ট) সোমবার বিকেলে রামনগর নদী বন্দরে।
সাবেক ইউপি সদস্য সরোয়ার হোসেন মন্ডল সরোয়ার পাগলার সভাপতিত্বে ও শেরপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান লাবলুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলীমুদ্দীন হারুন মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর উপজেলা বিএনপির নেতা শফিকুল ইসলাম, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান পলাশ, জেলা মৎস্য দলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলামসহ মেলা কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা