
মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।(১৬ আগষ্ট) রবিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে।
উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির রাখেন পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন মন্ডল ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন, ধুনট থানার অফিসার ইনচার্জ তদন্ত আব্দুস শুকুর, উপজেলা মৎস্য অফিসার (অ: দা:) আরিফ আহমেদ ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর পাশা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, বিএনপির নেতা মোখফিজুর রহমান বাচ্চু, জেলা মৎস্য দলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু, সহ-সভাপতি বুলবুল আহম্মেদ মিঠু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আল আমিন, মৎস্য দলের নেতৃবৃন্দ ও মৎস্য চাষীগণ সহ
স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৬ আগষ্ট হতে ৩০ আগষ্ট পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হচ্ছে। বর্ণাঢ্য সড়ক র্যালী, মাছের পোনা অবমুক্তকরণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি শেষ হয়েছে । শেষে সফল তিন জন মৎস্য চাষীকে সম্মাননা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা