বগুড়ার ধুনটে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে অনৈতিক আচরণ ও নির্যাতনের অভিযোগ উঠলেও অভিযুক্ত শিক্ষক তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।
অভিযুক্ত মাওলানা মো. আব্দুল বাসেত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত প্রতিবাদে উল্লেখ করেন, তিনি ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার শিক্ষক ও উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশ ইমাম পদে নিয়োগ পাওয়ার পর থেকেই একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে।
তিনি দাবি করেন, নিয়োগ পরীক্ষায় ব্যর্থ হওয়া এক শিক্ষক ও তার সহযোগীরা বিভিন্ন স্থানে তাকে ঘুষের মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগ তুলে বিতর্ক সৃষ্টি করেন এবং শিক্ষার্থীদের মাঝে বিরূপ মনোভাব তৈরির চেষ্টা চালান।
লিখিত অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, অভিযোগকারী এক শিক্ষার্থী পূর্বে অন্য একটি মাদ্রাসা থেকে বহিষ্কৃত হয়ে ধুনট মাদ্রাসায় ভর্তি হয়েছিল। ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অসদাচরণের অভিযোগও ছিল বলে দাবি করেন তিনি।
মাওলানা আব্দুল বাসেত বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগই পরিকল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। তিনি বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা