
মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার ধুনট উপজেলা মৎস্য অধিদপ্তর দপ্তর আয়োজিত ২০২৬-২০২৭ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাশয় ভূমি এবং বর্ষাপ্লাবিত ধানক্ষেতে/ প্লাবন ভূমি/ প্রতিষ্ঠানিক জলাশয় ও উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্ত করণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।(০৭ সেপ্টেম্বর ) সোমবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে।
উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন মন্ডল , সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম,উপজেলা মৎস্য অফিসার (অ: দা:) আরিফ আহমেদ । উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:রেহেনা খাতুন ।
বগুড়া জেলা মৎস্য দলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সহ-সভাপতি ও মৎস্য প্রতিনিধি বুলবুল আহম্মেদ মিঠু, উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক নূর আলম, সহ-সভাপতি আব্দুল মান্নান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, জাহিদ হাসানসহ মৎস্য দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারিখ:০৭-০৯-২০২৬ ইং,
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা