
ছাম্মি আহমেদ আজমীর:সিরাজগঞ্জের শতাব্দীর প্রাচীনতম প্রায় দুই'শ বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮ টায় মন্দির প্রাঙ্গণে কালীবাড়ী গোবিন্দ বাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক ডা:কাত্তিক চন্দ্র বর্মনের সঞ্চালনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক এ্যাড: রণজিৎ মন্ডল স্বপন।
অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন,কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে সহ- সভাপতি বীরেন বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল দাস, সাংগঠনিক সম্পাদক নীরদ রঞ্জন সরকার,কোষাধক্ষ্য চন্দন সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক অমৃত বিশ্বাস,দপ্তর সম্পাদক ডা:বিপ্লব চন্দ্র বর্মন সহ মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি জীবন বিশ্বাস বলেন,শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়,এটি সত্য,ন্যায়,প্রেম ও মানবতার চেতনায় মানুষকে উজ্জীবিত করার একটি মহৎ আয়োজন। দুই'শ বছরের ঐতিহ্যবাহী এই মন্দিরে প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করা হয়। সকল ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হোক এটাই আমাদের প্রত্যাশা।
সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রণজিৎ মন্ডল স্বপন বলেন,শ্রীকৃষ্ণের শিক্ষা হলো অন্যায় ও অসত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায়ের পথে চলা। এই শিক্ষা আমাদের সমাজ ও রাষ্ট্রের শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়। ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ীর ধর্মীয় অনুষ্ঠানগুলো ভবিষ্যতেও আরও সুন্দর ও বৃহৎ পরিসরে আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে সনাতন ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে।
উল্লেখ্য: শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ছিল ভক্তদের ঢল।ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজা-অর্চনা,গীতাপাঠ, নামসংকীর্তন,প্রার্থনা ও প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। শ্রীকৃষ্ণের প্রেম,মানবতা,ন্যায় ও সত্যের আদর্শকে ধারণ করে দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির।শিশু-কিশোর,নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পরিণত হয় এক মিলনমেলায়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা