ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়ন জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৪(সেপ্টেম্বর) বিকাল ৩ টায় শিহরদাহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
নির্বাসখোলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মনিরুল হুদা এর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর - ২ ঝিকরগাছা - চৌগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা : মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আমরা আজ কর্মী সম্মেলন করছি। বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু হলে,অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি হবে না। এ জন্য আগামীর কুরআনের বাংলাদেশ গড়তে পারলেই মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আমরা যারা কর্মী ভাই - বোনেরা আছি তারা নিরলস ভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দিবো সকল বর্ণ, শ্রেণী,পেশার মানুষের দোড়গোড়ায় ইনশাআল্লাহ।
নির্বাসখোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি প্রভাষক ইমরান হোসনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন,উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো: আবিদুর রহমান । এ সময় অন্যান্যদের মধ্যে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন,নির্বাসখোলা ইউনিয়ন জামায়াতের সহ- সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা আনারুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মফিজুর রহমান, যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান। এ ছাড়া কর্মী সম্মেলনে ইউনিয়নের পুরুষ কর্মীবৃন্দ ও দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মী সম্মেলনে বিপুল সংখ্যক মহিলা কর্মীবৃন্দের উপস্থিত ছিলো যা চোখে পড়ার মতো । দীর্ঘ ১৭ বছর পরে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে কর্মী সম্মেলন হওয়ায় নেতাকর্মীরা আনন্দ উচ্ছাসে সম্মেলন স্থানে আসেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা