ইনকিয়াদ আহম্মেদ রাফিন- ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঝিকরগাছা থানার কৃতি সন্তান বিশিষ্ট আলেমেদ্বীন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম ঝিকরগাছাবাসীকে জানিয়েছেন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা আমাদের জন্য কেবল একটি ধর্মীয় উৎসব নয়,এটি ত্যাগ আত্নসমর্পন এবং মানবতার মহৎ বার্তা নিয়ে আসে। এই দিন আমাদের মনে করিয়ে দেয় যে, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগ অপরিহার্য। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে সমাজের অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা উচিত। আসুন, আমরা সকলে এই ঈদে ত্যাগ ও মানবতার চেতনায় উজ্জীবিত হয়ে সুন্দর সমাজ গড়ি।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা