নিজস্ব সংবাদদাতাঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হকের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল ২৪ ডিসেম্বর মধ্যরাতে রাজধানী ঢাকার পল্লবী,মিরপুর ও রুপনগর এলাকার বিভিন্ন স্হানে অসহায় ও হতদরিদ্রদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
পল্লবী থানা ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির শেহজাদ রাব্বির নেতৃত্বে কম্বল বিতরণ কার্যক্রমে এসময় পল্লবী থানা ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা