
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পেল যশোরে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাসের শিশু আন নাসর-এর পরিবার। আজ সকাল সাড়ে ১১টায় যশোর শহরের তসবির হলের সামনে বাড়িতে বিএনপি পরিবারের পক্ষ থেকে আন নাসর ও তার পিতা-মাতার হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপহার সামগ্রী পেয়ে আন নাসর-এর পিতা-মাতা আবেগপ্রবণ হয়ে পড়েন।
গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী দিনব্যাপী সফরে যশোর যান। দুপুরে তিনি যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে গেলে সেখানে শিশু আন নাসরকে নিয়ে তার মা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য দাড়িয়ে ছিলেন। ফুল হাতে শিশু আন নাসরকে দেখে প্রধানমন্ত্রী বাস থেকে নেমে তাদের কাছে যান, একসাথে ছবি তোলেন ও কিছু সময় অতিবাহিত করেন। এরপর আজ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী নিয়ে হাজির হন আমরা বিএনপি পরিবারের সদস্যরা। বাড়িতে গিয়ে আন নাসর ও তার পিতা মাতার হাতে তুলে দেন বিএনপি পরিবারের সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা