
মাসুদ সরকার,বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি -এনায়েতপুর অঞ্চলিক সড়কে ঢাকা এক্সপ্রেস যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটো ভ্যানের যাত্রী
স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছে(৫ জুন শুক্রবার)ভোর ৭ ঘটিকায় মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় তাদের কিশোরী মেয়ে তামান্না খাতুন গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন- বেলকুচি উপজেলার আজুগড়া গ্রামের মোতালেব সরকার ও তার স্ত্রী ফজিলা খাতুন ও বেলকুচি উপজেলার আজুগড়া গ্রামের সোনাউল্লার ছেলে ভ্যানচালক নুরু হোসেন,
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইমাম জানান, সকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ‘ঢাকা এক্সপ্রেস’র একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি বেলকুচি উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা যাত্রী মোতালেব সরকার ও তার স্ত্রী ফজিলা খাতুন এবং অটোভ্যানচালক নুরু
হোসেন ঘটনাস্থলেই মারা যান। এসময় তাদের সঙ্গে থাকা মেয়ে তামান্না খাতুন গুরুতর আহত হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা