প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৬, ৫:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৪, ১২:৪৫ পি.এম
বেলকুচিতে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

মান্নান শেখ বেলকুচি প্রতিনিধি:সিরাজগঞ্জের বেলকুচিতে ৩দিন ব্যাপী কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে রাজশাহী অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কৃষি মেলার উদ্বোধন করা হয়। উক্ত মেলায় কৃষি বিষয়ক ১৪টি স্টল অংশ নেয়। স্টল পরিদর্শণ শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহাম্মেদ শুভ, উপজেলার কৃষি কর্মকর্তা সুকান্ত ধর প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা
Copyright © 2026 দৈনিক যমুনা এক্সপ্রেস. All rights reserved.