
মান্নান শেখ,(সিরাজগঞ্জ)বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নে গণসংযোগ করেন বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ সাবেক সভাপতি ও সাবেক ছাত্রদলের যুগ্ম আহবায়ক,ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বেলকুচি উপজেলা তাঁতিদলের সাবেক সাধারণ সম্পাদক,বেলকুচি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য শওকত হোসেন এ-র কনিষ্ঠ পুত্র তরুণ ছাত্র জনতা ইলিয়াস হোসেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে শুক্রবার ১০ জুলাই গণসংযোগ করেন তরুণ প্রজন্মের এই ছাত্রনেতা
যমুনা শাখা নদী হুড়া সাগর নদীর তীরে গড়ে উঠা বেলকুচি উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ৫নংধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদ। এটি ২৭.৮২ বর্গকিমি (১০.৭৪ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত,ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ২৯টি ও মৌজার সংখ্যা ১৯টি।ইউনিয়নকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান তরুণ প্রজন্মের নেতৃত্বকারী ইলিয়াস হোসাইন,
গণসংযোগে এক সাক্ষাৎকারে তিনি বলেন,আমি ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সন্তান। এই ইউনিয়নের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।
জনগণ ও দলের আস্থা অর্জন করে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে ধুকুরিয়াবেড়াকে একটি আধুনিক, উন্নত ও রোল মডেল ইউনিয়নে পরিণত করবো।তিনি আরো বলেন-দীর্ঘ দিন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছি,জনগণের অধিকার আদায়ে সবসময় রাজপথে ছিলাম। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।আমি নির্বাচিত হলে এই ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, অনলাইন জুয়া বন্ধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।ধুকুরিয়াবেড়া সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-মাদ্রাসা এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ইউনিয়নকে এগিয়ে নেওয়া হবে। ইউনিয়ন পরিষদের সেবা হবে সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত।ইউনিয়ন বাসির সকলের কাছে দোয়া চাই,এই ইউনিয়ন বাসির সকলের কাছে সেবক হিসাবে থাকতে চাই।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা