১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের মারকাযুস সুন্নাহ মদিনাতুল উলূম ক্বওমী মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের সাথে বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন বসুন্ধরা গ্রুপের(এস্টেট) ডিজিএম ও স্বেচ্ছাসেবী সংগঠন রাবেয়া ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।
১৬ ই ডিসেম্বর (মঙ্গলবার) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের সাথে বিজয় দিবস উপলক্ষে আনন্দ উচ্ছ্বাস শেষে তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের এক লাখ টাকা মূল্যের উন্নত মানের জেনারেটর উপহার দেন।
রাবেয়া ফাউন্ডেশন এর সহ-সভাপতি আলহাজ্ব নুরু মন্ডল এসময় মাদ্রাসা কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের কাছে জেনারেটর হস্তান্তর করেন।
উল্লেখ্য,জেনারেটর ছাড়াও অত্র মাদ্রাসার উন্নয়নে রাবেয়া ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম এবং সংগঠনের পক্ষ থেকে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এবং সহায়তা প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা